যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের যুবলীগ নেতা ও মাছচাষি আবদুর রাজ্জাককে হত্যার ঘটনায় গত মঙ্গলবার রাতে নাটোর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
মামলার তদন্তকর্মকর্তা নাটোর থানার এসআই আমিরুল ইসলাম বলেন, নিহত আবদুর রাজ্জাকের বড় ভাই বাবুল গত মঙ্গলবার রাতে থানায় মামলা করেন। ঘটনার পরপরই আটক চারজনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ছয়-সাতজনকে এ মামলায় আসামি করা হয়েছে।
এদিকে গতকাল বুধবার প্রথম আলোতে ‘নাটোরে ওয়ার্ড যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, জেলা যুবদলের সভাপতিসহ আটক ৫’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে আটককৃতদের মধ্যে সাইফুল ইসলাম নামের সঙ্গে নাটোর জেলা যুবদলের সভাপতির নামের মিল থাকায় বিভ্রান্তি তৈরি হয়। আটক সাইফুল ভিন্ন ব্যক্তি।
জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম বলেন, তিনি যুবলীগ নেতা আবদুর রাজ্জাক হত্যার ব্যাপারে কিছুই জানেন না। তাঁকে পুলিশ আটক বা জিজ্ঞাসাবাদও করেনি।