যুবলীগ নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতা ইউছুফ তরফদারের (২৭) দুই পায়ে গুলি করে তাঁর মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে পৌর শহরের সুন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার পর স্থানীয় লোকজন ইউছুফকে উদ্ধার করে প্রথমে চাটখিলের নোমান হাসপাতালে, পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ইউছুফ সুন্দরপুর এলাকার আবুল কালামের ছেলে এবং যুবলীগের সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক দেড়টার দিকে ইউছুফ তাঁর সহযোগী ফারুকসহ মোটরসাইকেলযোগে শহরের শ্রীকৃষ্ণ হোটেল থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হন। রাত পৌনে দুইটার দিকে মোটরসাইকেলটি চাটখিল থানার পশ্চিমে সুন্দরপুর এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক হতে আসা তিনটি মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত পথ রোধ করে। এরপর দুর্বৃত্তরা ইউছুফের দুই পায়ের হাঁটুর ওপরে গুলি করলে তিনি রাস্তায় পড়ে যান। তবে এ ঘটনায় তাঁর সঙ্গী ফারুক অক্ষত থাকেন। এ সময় দুর্বৃত্তরা ইউছুফের মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। ঘটনার খবর পেয়ে রাতেই থানার পুলিশ ঘটনাস্থল পরির্শদন করে।