যুবলীগ নেতার অস্ত্রের আঘাতে বিএনপি নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের কাউনিয়া টেক্সটাইল এলাকায় ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলামকে একই ওয়ার্ডের যুবলীগের সভাপতি বাদশা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন। আহত অবস্থায় তাঁকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।জানা যায়, যুবলীগের নেতা বাদশার চাচাতো ভাই সোহেলের সঙ্গে জ্যেষ্ঠ-কনিষ্ঠ সম্পর্ক নিয়ে বরিশাল সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মাস্টারের ছোট ভাই দুলালের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোহেলের পক্ষাবলম্বন করে বাদশা তাঁর লোকজন নিয়ে মিরাজকে মারতে যান। এ সময় সিরাজুল ইসলাম মাস্টার বিরোধ নিষ্পত্তি করতে গেলে যুবলীগের নেতা বাদশা তাঁকে কুপিয়ে জখম করেন। কাউনিয়া থানার (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।