যুবলীগ নেতার ওপর ছাত্রলীগ নেতার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় ছাত্রলীগের এক নেতা ও তাঁর সহযোগীদের হামলায় যুবলীগের এক নেতা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুর ১২টায় শেরপুর মহিলা ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল হককে আটক করেছে। হামলায় আহত গাড়িদহ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর গাড়িদহ ইউনিয়নের কয়েক শ বাসিন্দা গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে। এ কারণে উভয় পাশে ঢাকা ও উত্তরবঙ্গগামী বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেজাউল হককে আটক করলে তারা অবরোধ তুলে নেয়।