যুবলীগ নেতার নেতৃত্বে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গতকাল রোববার দুপুরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলা যুবলীগের সভাপতি আবদুল ওয়াহেদের নেতৃত্বে এ ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। জলঢাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল জলিল অভিযোগ করেন, যুবলীগের নেতা আবদুল ওয়াহেদসহ কয়েকজন গতকাল তাঁর কার্যালয়ে এসে সরকারি চাল ক্রয় কার্যক্রমের ২০ মেট্রিক টন চাল তাঁদের কাছ থেকে নিতে বলেন এবং এ জন্য ক্রয়ের বরাদ্দ দাবি করেন। বরাদ্দ না পেয়ে তাঁরা চাল ক্রয়ের বিষয়ে নানা অভিযোগ তুলে যেসব চালকলের কাছ থেকে চাল কেনা হয়, তার তালিকা চান। একপর্যায়ে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর এবং তাঁকে লাঞ্ছিত করা হয়।