যুবলীগ নেতার বাসায় দুর্বৃত্তদের হামলা ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সদস্য সোহাগ মোল্লার (৩০) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসভবনে গত মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।সোহাগের মা নিলুফা বেগম অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ৮-১০ জন দুর্বৃত্ত রামদা ও লাঠিসোঁটা নিয়ে তাঁর বসতঘরে হামলা চালায়। ওই সময় দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে ও একটি সোনার চেন লুট করে নিয়ে যায়। ওই সময় দুর্বৃত্তরা তাঁর ছেলে সোহাগ ও তোয়েল এবং স্বামী মো. ইউনুচ মোল্লাকে খুন করার হুমকি দেয়।