যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদের পুকুর থেকে মাছ চুরি হয়েছে। উপজেলা প্রশাসনের দাবি, লুট হওয়া মাছের বাজারমূল্য অন্তত দুই লাখ টাকা। গতকাল শনিবার ভোরে সরকারি পুকুর থেকে মাছ চুরির এই ঘটনা ঘটে। এই ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন মিয়াকে প্রধান অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইউএনওর কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) শাহ মো. দিদারুল ইসলাম বলেন, ‘ইউএনও স্যারের পক্ষে আমি অভিযোগের বাদী হয়েছে।’ অন্য অভিযুক্তরা হলেন, মহসিন মিয়ার সহযোগী পারভেজ মিয়া, দিলু মিয়া, নৈশপ্রহরী সফর আলী ও সফর আলীর আত্মীয় আল আমিন মিয়া।তবে অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি ও আমার পরিবার কুলিয়ারচরে প্রতিষ্ঠিত মাছ ব্যবসায়ীদের মধ্যে একজন। সুতরাং মাছ চুরির সঙ্গে আমাদের যোগাযোগ থাকতে পারে—এমন অভিযোগ কুলিয়ারচরবাসী বিশ্বাস করবে না।’ জানতে চাইলে ওই রাতের নৈশপ্রহরী সফর আলী বলেন, ‘শুক্রবার রাত আড়াইটা পর্যন্ত আমি প্রহরায় ছিলাম। পরে ঘুমাতে বাড়ি চলে যাই।’