যুবলীগ নেতার বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মুক্তিযোদ্ধারা গতকাল মঙ্গলবার শহরে বিক্ষোভ ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন।
রাকিব হাসানের বিরুদ্ধে এ অভিযোগ করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পাবনা জেলা ইউনিট কমান্ড। রাকিব হাসান পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, দুপুর ১২টার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধারা শহরের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পাবনা জেলা কার্যালয়ের সামনে সমবেত হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সেটি শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের কমান্ডার হাবিবুর রহমান, ডেপুটি কমান্ডার আবদুল লতিফ প্রমুখ। হাবিবুর রহমান বলেন, নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই রাকিব হাসান মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তিপূর্ণ কথা বলতে শুরু করেন। নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি এর মাত্রা বাড়িয়ে দেন। তিনি জেলার মুক্তিযোদ্ধাদের রাজাকার বলে আখ্যায়িত করেন।