যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগে টেনিস কমপ্লেক্সের পশ্চিম গ্যালারির নিচতলায় ঠিকাদারের কার্যালয়ে ভাঙচুর ও গুলির ঘটনায় গত রোববার রাতে রমনা থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন: মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ওরফে আরিফ ও সজল।টেনিস কমপ্লেক্সের নিচতলার ওই কক্ষটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল হক ওরফে জুয়েলের ব্যক্তিগত কার্যালয়। অভিযোগ রয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৮০ কোটি টাকার কাজের দরপত্র নিয়ন্ত্রণকে কেন্দ্র শনিবার রাতে সেখানে গুলি চালায় দুর্বৃত্তরা।পুলিশ জানায়, এ ঘটনায় গত রোববার রাতে জিয়াউল হকের কর্মচারী লোকমান হোসেন একটি মামলা করেন। মামলায় গুলি, ভাঙচুর ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে। রমনা থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, মামলার তদন্ত চলছে।