যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে যুবলীগের সেই নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, ছিনতাই ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগের মামলা অবশেষে পুলিশ গ্রহণ করেছে। একজন শিক্ষক লিখিত অভিযোগ দেওয়ার ১১ দিন পর গতকাল বৃহস্পতিবার এ মামলা নেওয়া হয়।যুবলীগের ওই নেতার নাম আনিচুর রহমান হাওলাদার (৩০)। তিনি উপজেলার সূর্য্যমনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বাউফল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সূর্য্যমনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেনের শ্যালক। অন্য একটি চাঁদাবাজির মামলায় তিনি এখন কারাগারে আছেন।মামলা সূত্রে জানা গেছে, ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে গত ৩০ জুন সকালে যুবলীগের নেতা আনিচুর তাঁর সহযোগীদের নিয়ে সূর্য্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের বাসিন্দা মাদ্রাসাশিক্ষক আনিচুর রহমানের বাড়িতে যান। তাঁরা তাঁকে না পেয়ে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং মেরে ফেলার হুমকি দিয়ে চলে আসেন। পরে তাঁরা ইন্দ্রকুল চৌরাস্তা বাজার থেকে ওই শিক্ষকের ছোট ভাই আবু জাফরকে অপহরণ করে কালিশুরি এলাকার একটি বাগানে নিয়ে মারধর করেন। এ সময় তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে যান। ওই দিন বিকেলে শিক্ষক আনিচুর যুবলীগের নেতা আনিচুর হাওলাদারসহ পাঁচজনের নাম উল্লেখ করে বাউফল থানায় লিখিত অভিযোগ দেন।বাউফল থানার ওসি জুলফিকার মো. গাজ্জালী জানান, গভীরতর তদন্তের পর এ মামলা নেওয়া হয়েছে।