প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে আবদুল হান্নান (৫০) নামের এক হাজতি যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। আবদুল হান্নান ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর গ্রামের বাসিন্দা। তিনি চাঁদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ বলেন, একই এলাকার জলিল শেখ হত্যা মামলার আসামি হিসেবে আবদুল হান্নান গত বছর ১২ নভেম্বর ফরিদপুর কারাগারে আসেন। গত বুধবার রাত ১১টার দিকে নিজ ওয়ার্ডে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ফরিদপুর অফিস