যুবলীগ নেতার রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌরসভার কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবদুল্লাহ আল মামুন হত্যা মামলার গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি জেলা যুবলীগের সহ-প্রচার সম্পাদক শহীদুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করলে গতকাল রোববার মেহেরপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজয়ন্ত বিশ্বাসের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।