যুবলীগ নেতার সংবর্ধনায় সাংসদকে ‘অবাঞ্ছিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি ও পরাজিত মেয়র পদপ্রার্থী আশরাফুল আলমসহ যুবলীগ-ছাত্রলীগের ছয় নেতা-কর্মীর কারামুক্তির সংবর্ধনায় গতকাল বৃহস্পতিবার সাংসদ এস কে আবু বাকেরকে লোহাগড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।গত বৃহস্পতিবার সকালে আশরাফুল আলম কারাগার থেকে জামিনে মুক্তি পান। তাঁর সংবর্ধনা উপলক্ষে দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে লক্ষ্মীপাশা চৌরাস্তা বটতলায় পথসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা স্থানীয় সাংসদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁকে লোহাগড়ায় অবাঞ্ছিত ঘোষণা করেন। তাঁরা অভিযোগ করেন, সাংসদের চেষ্টায় তাঁদের গ্রেপ্তার ও কারাদণ্ড দেওয়া হয়েছে।পথসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দৌলত আহমেদ খান। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আবদুল হান্নান, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মফিজুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসীন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ইমরুল কায়েস, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সিহানুক রহমান ও বদর খোন্দকার। এর আগে নড়াইল কারাগার থেকে প্রায় ২০০ মোটরসাইকেলের বহর তাঁদের লোহাগড়ায় নিয়ে আসে। গত ১২ জুন অনুষ্ঠিত লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আশরাফুল আলম পরাজিত হন। বিজয়ী হন জেলা বিএনপির সহসভাপতি নেওয়াজ আহমেদ ঠাকুর। নির্বাচনের দিন রাত নয়টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হামলা হয়। এ হামলার অভিযোগে আশরাফুল আলমসহ ছাত্রলীগ ও যুবলীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দুই বছরের কারাদণ্ড দেন।