যুবলীগের কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গতকাল রোববার গঠন করা হয়েছে। এতে মির্জাপুর কলেজ ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম সিকদারকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া কমিটির তিনজন যুগ্ম আহ্বায়ক হলেন শামীম আল মামুন, আজাহারুল ইসলাম ও মাজহারুল ইসলাম। জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান ও সম্পাদক ফারুক হোসেনের সই করা এক চিঠিতে গতকাল এ তথ্য জানা যায়।