যুবলীগের কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের বেজপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার স্থানীয় যুবলীগের কর্মী শাকিল আহমেদ ওরফে ভেড়া শাকিল (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, স্থানীয় একটি বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের টিন ও অন্যান্য জিনিসপত্র বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের লোকজন বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে গুলি করে।