যুবলীগের কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক হত্যায় জড়িত থাকার অভিযোগে কাউছার (২২) নামের যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গতকাল রোববার দুপুরে ফেনী শহরের বনানীপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়৷
পুিলশ জানিয়েছে, ইতিপূর্বে আদালতে বিভিন্ন আসামির দেওয়া জবানবন্দিতে এই কাউছারের নাম এসেছে৷
এদিকে মামলায় যুবলীগের কর্মী আলমগীর হোসেন ওরফে আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে৷ এর আগে তিনি পাঁচ দিনের রিমান্ডে ছিলেন৷
আলাউদ্দিনকে গতকাল ফেনীর বিচারিক হাকিম মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য
আরও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ৷ শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।