যুবলীগের কর্মীকে হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজার এলাকায় গত রোববার রাতে গুলি করে ও কুপিয়ে যুবলীগের কর্মী মোহাম্মদ হাসানকে হত্যার ঘটনায় সাতকানিয়া থানায় মামলা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে হাসানের চাচা নুরুল আলম বাদী হয়ে জামায়াত-শিবিরের ৩৭ জন নেতা-কর্মীকে আসামি করে মামলাটি দায়ের করেন। পুলিশ জসিম উদ্দিন (৩৫) নামের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।