যুবলীগের কর্মীরা পিটিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলায় গতকাল শনিবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেনকে (৩৮) পিটিয়ে আহত করা হয়েছে। অন্তর্কোন্দলের জের ধরে স্থানীয় যুবলীগের কর্মীরা তাঁকে পেটায় বলে অভিযোগ উঠেছে। সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম অভিযোগ করেন, শেখ মামুন, জামাই ফকির, সাধু ও বাতা দুলালসহ যুবলীগ নামধারী কয়েকজন দুর্বৃত্ত গতকাল বিকেলে ফারুককে সোনাগাজী সদরে প্রকাশ্যে পিটিয়ে আহত করেন।যুবলীগের কর্মী শেখ মামুন জানান, হামলা বা মারধর সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে সোনাগাজীতে কমিউনিটি পুলিশের কমিটি বাতিলের দাবিতে কিছু লোক মানববন্ধন করার চেষ্টা করেছিল, অপর একটি পক্ষ তা ভণ্ডুল করে দিয়েছে বলে শুনেছেন। এতে কেউ আহত হয়েছে কিনা, তাঁর জানা নেই।