যুবলীগের কর্মীসহ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে যুবলীগের একজন কর্মীসহ দুই ব্যক্তির লাশ গতকাল রোববার উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন: শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামের আবদুর রাজ্জাক মৃধা (৬৫) ও এনায়েতপুর থানার বেতিল গ্রামের যুবলীগের কর্মী আমিরুল (২৫)। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আবদুর রাজ্জাককে শনিবার রাতে কে বা কারা বাড়ি থেকে ডেকে নেয়। গতকাল এলাকাবাসী স্থানীয় একটি খালের পাড়ে তাঁর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এনায়েতপুর থানার ওসি ওয়াহিদুজ্জামান জানান, যুবলীগের কর্মী আমিরুল শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। গতকাল বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শাহজাদপুর উপজেলার যমুনা নদীর বেনুটিয়ার চরে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।