প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ১৪৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত এ কমিটির নামের তালিকা গতকাল বুধবার রাতে গণমাধ্যম কার্যালয়ে পাঠানো হয়। তবে প্রচার ও দপ্তর সম্পাদকসহ ১২টি পদে কারও নাম ঘোষণা করা হয়নি। কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক জানান, এ পদগুলো পরে পূরণ করা হবে। গতকাল সভাপতিমণ্ডলীর ২৬টি পদসহ ১৩৬টি পদে নাম ঘোষণা দেওয়া হয়। সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা হলেন: মীজানুর রহমান, শেখ ফজলুর রহমান, শামসুল আবেদীন, চয়ন ইসলাম, আহমেদ আল কবীর, সাইদুর রহমান, আলতাফ হোসেন, জাহাঙ্গীর কবির, সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।