যুবলীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি আবদুস সালামকে ৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গতকাল শনিবার পৌরসভার বাউসি পপুলার ব্রিজ এলাকা র্যাব অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সালামকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলা করা হয়েছে।