যুবলীগের নেতাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এমরান চৌধুরীকে মারধর করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গত শনিবার রাত ১০টার দিকে মরিয়মনগর-রানীরহাট ডিসি সড়কের মোহাম্মদপুর গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।
এমরান চৌধুরীর দাবি, হরতাল-সমর্থকেরা তাঁর ওপর হামলা চালিয়েছেন।
এমরানের ভাই কামাল চৌধুরী বলেন, উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন এমরান। এ সময় একদল মুখোশধারী দুর্বৃত্ত গাড়িটি থামিয়ে সেটি ভাঙচুর করতে থাকে। পরে তারা এমরানকে দেখতে পেয়ে গাড়ি থেকে নামিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। তাঁর দাবি, ওই সময় হরতাল-সমর্থকেরা গাড়ি ভাঙচুর করছিলেন।