যুবলীগের নেতার ওপর ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ছাত্রলীগের সন্ত্রাসীরা জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোজাহিদ বিন ইসলাম ওরফে দোলনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে শহরের খলিলগঞ্জ খেজুরের তল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ ও যুবলীগের নেতা-কর্মীরা।
মোজাহিদ নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী ব্যাপরিরহাট কলেজের সহকারী অধ্যাপক। ঘটনার দিন রাতেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক, রাকিবুজ্জামান রকি ও মোজাহেদুল ইসলামকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে মমিনুরকে ছেড়ে দেওয়া হয়।