যুবলীগের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবলীগের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিনের ওপর হামলার প্রতিবাদে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শহরের বাসস্ট্যান্ড-সংলগ্ন কুড়িগ্রাম যুবলীগের অস্থায়ী কার্যালয় থেকে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই কার্যালয়ের সামনে এসে সমাবেশে িমলিত হয়।
বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশীদ, যুবলীগ সদস্য ও কাউন্সিলর আল হারুনুজ্জামান হারুন, সদর যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মদুদ, পৌর যুবলীগের আহ্বায়ক শাহিনুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত ৯ অক্টোবর সন্ধ্যায় কুড়িগ্রাম কোর্ট থেকে বাসস্ট্যান্ড-সংলগ্ন বাসভবনে ফেরার পথে রুহুল আমিনের ওপর হামলা চালানো হয়। পের এ ঘটনায় রুহুল আমিনের ছোট ভাই শাহিন আহমেদ ১৮ জনের নাম উল্লেখ করে অস্ত্রসহ চাঁদাবাজির মামলা করেন।