যুবলীগের নেতার কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যিনি বেশি টাকা দেবেন, তিনি হবেন একক প্রার্থী।’ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনকে কেন্দ্র করে তারাকান্দা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম ওরফে রং মিয়া এ ঘোষণা দেন।এলাকাবাসী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মারা যাওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৯ আগস্ট। আর ভোট গ্রহণ করা হবে ৫ সেপ্টেম্বর।স্থানীয় লোকজন জানান, রফিকুল ইসলাম গোয়ালকান্দি, হীরারকান্দা ও নারায়ণপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে ১৭ আগস্ট গোয়ালকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে বৈঠক করেন। সেখানে তিনি ঘোষণা দেন, যিনি বেশি টাকা দিতে পারবেন, তিনি ওই তিন গ্রাম থেকে একক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ সময় তাঁর আপন দুই ভাই শাহিনুর ইসলাম ওরফে ধারা ও নজরুল ইসলাম ওরফে বাচ্চু যথাক্রমে এক লাখ ও দেড় লাখ টাকা দিতে রাজি হন। কিন্তু প্রার্থী হতে ইচ্ছুক ফারুক তালুকদার ও বছির মিয়া টাকা না দিয়েই নির্বাচনে লড়ার ঘোষণা দেন।স্থানীয় লোকজন বলেন, পরদিন মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন ফারুক ও তাঁর লোকজন। যুবলীগের ওই নেতার বাড়ির কাছে তাঁদের পথ রোধ কর হয়। একপর্যায়ে তাঁদের মারধর করা হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী যুবলীগের ওই নেতার বাড়িতে হামলা চালায়।ফারুক বলেন, ‘যুবলীগের ওই নেতাকে টাকা না দিয়ে নির্বাচনের ঘোষণা দেওয়ায় আমাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় আমার ভাই আবদুল্লাহ তালুকদার ১৮ আগস্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।’আবদুল্লাহ তালুকদার বলেন, লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো মামলা নেওয়া হয়নি।এদিকে আবদুল্লাহ তালুকদার লিখিত অভিযোগ দেওয়ার পর সেদিন সন্ধ্যায় সারোয়ারসহ ১৩ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন রফিকুল ইসলাম। এতে তাঁদের বিরুদ্ধে একটি মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ আনা হয়।রফিকুল ইসলাম বলেন, ‘আমি চেয়েছিলাম তিন গ্রাম থেকে একক প্রার্থী দিতে। তাই যিনি বেশি টাকা জমা দেবেন, তাঁকেই প্রার্থী ঘোষণা করতে চেয়েছিলাম।’রফিকুল ইসলাম দাবি করেন, একটি মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছে। তারাকান্দা থানার ওসি আবদুল ওয়াদুদ বলেন, থানায় দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কয়েকজন ইউপি চেয়ারম্যান ঘটনাটি মীমাংসা করবেন বলে তাঁর কাছ থেকে সময় নিয়েছেন। তাই এখনো মামলা নেওয়া হয়নি।