যুবলীগের নেতার বিরুদ্ধে দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার পাঁচগড়িয়াকান্দি গ্রামে লোকজনের ওপর হামলা ও ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুটি মামলা হয়েছে। মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর জাকির হোসেনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।পুলিশ জানায়, হামলার ঘটনায় পাঁচগড়িয়াকান্দি গ্রামের সাগর শেখ বাদী হয়ে মামলা করেছেন। এতে জাকির হোসেন ও তার ভাগনে শাওনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।এ ছাড়া ঘটনার দিন রাতে চারটি রামদা ও একটি কুড়ালসহ শাওনকে গ্রেপ্তারের ঘটনায় অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করেছে। ওই মামলায়ও জাকির ও শাওনকে আসামি করে এ মামলা করেছেন মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক নারায়ণ চন্দ্র।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাঁচগড়িয়াকান্দি এলাকায় গতকালও পুলিশি টহল জোরদার ছিল।