যুবলীগের পার্বতীপুর উপজেলা কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সমেঞ্চলন গত শনিবার স্থানীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন থেকে রাত সাড়ে আটটার দিকে শাহারিয়ার ইফতেখার আলম চৌধুরীকে সভাপতি ও আমিরুল মোমেনিনকে সাধারণ সম্পাদক করে যুবলীগের উপজেলা শাখার ৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম।
সমেঞ্চলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। বক্তব্য দেন আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, যুবলীগের জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন প্রমূখ।