যুবলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৩ বছর পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২১ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন আয়োজন করা হয়েছে। ২০০২ সালে উপজেলা যুবলীগের শেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ছয়টি ইউনিয়ন, একটি পৌরসভা ও উপজেলা যুবলীগসহ মোট আটটি ইউনিটের ১২৫ জন ভোটার এ সম্মেলনে নেতা নির্বাচন করবেন।