যুবলীগের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা পৌর ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত শুক্রবার রাতে স্থানীয় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর যুবলীগের সভাপতি হিসেবে জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নোমান আহমদ এবং সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুস সালাম। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন।