প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে আজ বুধবার মুক্তিযোদ্ধা সংসদ মাঠে উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে। ২০১২ সালের ২৯ মার্চ উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনটির সর্বশেষ সম্মেলন হয়। সেখানে মন্টু লাল তেওয়ারীকে সভাপতি ও সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি কমিটি করা হয়েছিল। আজ সম্মেলনের উদ্বোধন করবেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা। সভাপতিত্ব করবেন উপজেলা যুবলীগের সভাপতি মন্টু লাল তেওয়ারী। প্রধান অতিথি হিসেবে থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমেদ চৌধুরী। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি