প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ-৬ আসনের সাংসদ হাসিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে যুবলীগ নেতাসহ সাতজনের নামে মামলা হয়েছে। গত সোমবার শাহজাদপুর থানায় মামলা করা হয়।
যুবলীগের সদস্য আশিকুর রহমান ওরফে দিনার বাদী হয়ে সোমবার সন্ধ্যায় ওই মামলা করেন। মামলার আসামিরা হলেন শাহজাদপুর থানা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক রাজীব শেখ, তাঁর ছোট ভাই মিশন শেখ, চাচাতো ভাই মামুন শেখ, সহযোগী ফখরুল ইসলাম, রাসু মিয়া, মৃদুল হোসেন ও শান্ত ইসলাম।
আশিকুর রহমান অভিযোগ করেন, রাজীব শেখ ফেসবুকে সাংসদের সঙ্গে তাঁর নাম জড়িয়ে কটূক্তি করেন। এ কারণে তিনি মামলা করেছেন।
রাজীব শেখ বলেন, সাংসদ হাসিবুর রহমান অনিয়মতান্ত্রিকভাবে কাজ করায় তাঁকে বর্জন করা হয়। আর আশিকুরের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তাঁর বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য করা হয়নি।