যুবলীগের সাবেক নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের নেতা রাজন খান হত্যাকাণ্ডের ঘটনায় মাগুরা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাস মালিক গ্রুপের সভাপতি আবু সাঈদ মীরসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হত্যাকাণ্ডের তিন দিন পর গতকাল শুক্রবার মাগুরা সদর থানায় ওই মামলা করেন রাজনের মা জলি বেগম।
আসামিদের সবাই যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে পুলিশ তাঁদের নাম প্রকাশ করেনি।
পৌর ছাত্রলীগের সাবেক সদস্য রাজন খানকে (২৮) গত মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে একদল সন্ত্রাসী কুপিয়ে ও গুলি করে হত্যা করে।