যু্বক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন মিয়া কান্দাপাড়া এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে মোটরসাইকেলে বরপা এলাকায় যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়।