যূথীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার স্কুলছাত্রী অনন্যা ইসলাম ওরফে যূথীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল বুধবার কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিমের আদালত সদর থানার পুলিশকে এ অনুমতি দেন। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে সদর থানার পুলিশ যূথীকে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। গতকাল ওই আবেদনের শুনানি শেষে হাকিম আবদুল্লাহ আল মামুন কারাফটকে যূথীকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।গত সোমবার রাতে শহরের পুলিশ লাইনের সামনে থেকে চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের নারীসদস্য সন্দেহে পুলিশ যূথীকে গ্রেপ্তার করে।