যে কয়টি দলই আসুক, নির্বাচন যথাসময়ে: আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যে কয়টি দলই আসুক না কেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ওই অনুষ্ঠানে মন্ত্রীকে বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়।
আমির হোসেন আমু বলেন, কোনো দল আসল, না আসল, এটা কোনো ব্যাপার না। গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে, চলতে থাকবে।