যে কয়টা দলই আসুক, নির্বাচন হবেই: আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির হোসেন আমু
আমির হোসেন আমু

যে কয়টা দলই নির্বাচনে আসুক না কেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আমির হোসেন আমু। আজ রোববার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘কোনো দল আসলো, না আসলো, এটা কোনো ব্যাপার না। গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে, চলতে থাকবে। এখানে জনগণের অংশগ্রহণই হলো ব্যাপার।’
এ সময় এক প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, ‘এটা একদলীয় নির্বাচন নয়। আওয়ামী লীগের বাইরে অনেক দল অংশ নিচ্ছে।’
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের অনেক অভিজ্ঞতা আছে। নির্বাচনের পর কত দিন থাকতে পারব, সেটা আমরা ভালো করে জানি।’
সচিবালয়ের ওই অনুষ্ঠানে মন্ত্রীকে বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়।