যে ত্বকী ছড়িয়ে গেল সবখানেস
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকীর কবিতা ও তাকে নিয়ে বিভিন্ন কবির কবিতার সিডি যে ত্বকী ছড়িয়ে গেল সবখানের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রোববার সন্যায় নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
মেয়র বলেন, সনারায়ণগঞ্জের মানুষ এখন আর গডফাদারদের ভয় পায় না। শামীম ওসমান শনিবার রাইফেল ক্লাবে তাঁর ক্যাডারদের নিয়ে সভা করে দিন ঘোষণা করেছেন, কবে আমাদের মারবেন।স
অনুষ্ঠানে ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা সন্ত্রাসের বিরুদে রাজপথে লড়াই করছেন। কোনো অপরাধী যখন বুঝতে পারে তার পতন আসন্ন, তখন সে চিৎকার করে অন্যদের ভয় দেখায়।
অনুষ্ঠানে জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, সাবেক সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ বক্তব্য দেন।
সিডিতে স্থান পাওয়া বিভিন্ন কবিতা আবৃত্তি করেন দীপক ভৌমিক। অনুষ্ঠানে দীপকের কবিতার সিডি জাগছে বাংলাদেশ-এর মোড়ক উন্মোচন করা হয়। পরে শ্রুতি সাংস্কৃতিক একাডেমি প্রযোজিত, অরিন্দম পাল ঝিনুকের নির্দেশনায় ত্বকীকে নিয়ে নির্মিত ১৮ মিনিটের প্রামাণ্যচিত্র আলোর মিছিল প্রদর্শন করা হয়।