প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে বছরে যে পরিমাণ দুর্নীতি হয়, তা দিয়ে বছরে একটি করে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। তিনি এ অবস্থা থেকে উত্তরণেরও আহ্বান জানান। গতকাল বুধবার কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে স্থানীয় আইনজীবীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি ওই মন্তব্য করেন।স্পিকার আবদুল হামিদ বলেন, সমাজে যাঁরা সততার সঙ্গে চলেন, তাঁদের আর্থিক অবস্থা ভালো হতে পারে না। যাঁরা এত অর্থের মালিক হয়েছেন, তাঁরা জনগণের টাকা আত্মসাৎ করে, ব্যাংকের টাকা মেরে বা ঘুষ-দুর্নীতি করে হয়েছেন। সমিতির সভাপতি শাহ আজিজুল হক অনৃষ্ঠানে সভাপতিত্ব করেন।