যে প্রশ্নগুলো ফাঁস হওয়া প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, চাকরির পরীক্ষা—সব ধরনের প্রশ্নই ফাঁস হয় এই দেশে। দৈনন্দিন জীবনে মানুষ অনেক ধরনের প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায়। যেগুলো ফাঁস হলেই বরং আমরা খুশি হতাম। ফাঁস না হওয়া সেই প্রশ্নগুলো জানাচ্ছেন মো. মিকসেতু

প্রশ্ন ১: সাংবাদিক সাগর-রুনি হত্যাকারীদের ধরতে বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা কবে শেষ হবে?
প্রশ্ন ২: তনু ধর্ষণ ও হত্যার বিচার হবে? কীভাবে হবে?
প্রশ্ন ৩: এসপি বাবুল আকতারের স্ত্রী মিতু হত্যার রহস্য উদ্ঘাটিত হচ্ছে না কেন? বাবুল আকতারের পদত্যাগ কিংবা এর পেছনের গল্পটা কী?
প্রশ্ন ৪: ধর্ষিত আয়েশা এবং তার বাবা হজরতকে কেন চলন্ত ট্রেনের নিচে আত্মহত্যা করতে হয়?
প্রশ্ন ৫: বারবার প্রশ্ন ফাঁসের ঘটনা প্রমাণিত হওয়ার পরও কেউ দায় স্বীকার করে সরে যায় না কেন?
প্রশ্ন ৬: আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ হবে তো? সব দলকে অংশগ্রহণ করাতে সরকার সঠিক পদক্ষেপ নেবে তো?
প্রশ্ন ৭: আজ তবু পার করলাম। কালকের দিনটা নিরাপদে পার করতে পারব তো?

হে মহান প্রশ্ন ফাঁসকারী, পারলে এসব প্রশ্নের উত্তর ফাঁস করুন। জনগণ আপনাদের ধিক্কার নয়, বাহবা দেবে।