যে বস্তিতে অপরাধী থাকবে, সে বস্তি থাকবে না: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, যে বস্তিতে অপরাধী থাকবে; সে বস্তি রাখা হবে না। রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

আইজিপির ভাষায়, ‘যেসব বস্তিতে অপরাধী, মাদক ব্যবসায়ী থাকবে; সেসব বস্তি আমরা রাখব না।’