যে ৬ আসনে ইভিএমে ভোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ৬টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২।
আজ সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে লটারির মাধ্যমে এই ছয়টি আসন নির্ধারণ করা হয়।
বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ইভিএমে ভোটের বিরোধিতা করে আসছে। অবশ্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ইভিএমে ভোটের পক্ষে।