যেকোনো মূল্যে ভোলাকে মাদকমুক্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জঙ্গি ও সন্ত্রাসমুক্ত হয়েছে। এখন যেকোনো মূল্যে ভোলা জেলাকে মাদকমুক্ত করতে হবে। তাহলে ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা, আর বাংলাদেশ হবে পৃথিবীর বুকে শান্তির দেশ। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল শনিবার এসব কথা বলেন।
দুপুর ১২টায় ভোলা সরকারি বালক বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং এবং জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী পুলিশকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে হবে।’
সমাবেশে ভোলার সাত উপজেলা থেকে প্রায় ৪০ হাজার মানুষের সমাগম হয়। সমাবেশে প্রধান আলোচক ছিলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক।
ভোলা জেলা কমিউনিটি পুলিশের আহ্বায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন, সংরক্ষিত আসনের সাংসদ মমতাজ বেগম প্রমুখ।