যেকোনো মুহূর্তে যুদ্ধাপরাধের বিচারের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, যুদ্ধাপরাধীদের মধ্যে কয়েকজনের বিচার-প্রক্রিয়া শেষের পথে। যেকোনো মুহূর্তে রায় হতে পারে। বিচার যতই শেষ হচ্ছে, জামায়াত-শিবির ততই দেশে নাশকতা চালিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে।গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে নগর ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, এ সরকারের আমলে সব যুদ্ধাপরাধীর বিচার হয়তো শেষ নাও হতে পারে। সরকার পরিবর্তন হলেও যাতে যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত থাকে, সে জন্য জনগণকে সজাগ থাকতে হবে।আনোয়ারা উপনির্বাচনে প্রভাবমুক্ত থেকে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।১৭ জানুয়ারি চট্টগ্রাম-১২ (আনোয়ারা) আসনে এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নানের পরিচালনায় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী, র্যা বের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল সাইফুল করিম খান, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান, পুলিশের উপকমিশনার (সদর) বনজ কুমার মজুমদার, জেলা পুলিশ সুপার এ কে এম মফিজ আফতাব প্রমুখ।