প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিরোধী দল আগামী অধিবেশনে সংসদে যোগ দিলে সংকট অনেকটাই কেটে যাবে। প্রয়োজনে সংসদের ভেতরে-বাইরে যেকোনো জায়গায় সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ হতে পারে। আমরা কাউকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না। সব দলের অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাই।’ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার বিকেলে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাজনীতিবিদেরা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে না পারলে অরাজনৈতিক শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে। রাজনীতিবিদেরা ব্যর্থ না হলে ওয়ান-ইলেভেন আসত না। এ ধরনের পরিস্থিতি কারও জন্যই সুফল বয়ে আনে না।
বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজামেঞ্চল হক, সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী এস এম মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।