যেখানে জয় সেখানেই মিলন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যেখানে নির্বাচন করবেন, সেখানেই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ ক্ষেত্রে তিনি জনপ্রিয়তার মাপকাঠিতে জয়ের চেয়ে এগিয়ে থাকবেন বলেও মন্তব্য করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুরের আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে বিএনপির নেতা এহছানুল হক সাংবাদিকদের এসব কথা বলেন। এহছানুল হক বলেন, ‘আগামী ২৬ অক্টোবরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়। আওয়ামী লীগ আর কখনোই ক্ষমতায় আসবে না।’
এহছানুল হকের বিরুদ্ধে চাঁদপুরের থানা ও আদালতে ৩১টি মামলা রয়েছে। ২০১০ সালের ১৪ মার্চ গ্রেপ্তার হওয়ার পর প্রায় দেড় বছর কারাবাস শেষে ২০১১ সালের ৫ জুন তিনি কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।