যেখানে বাধা সেখানেই সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, সুন্দরবন ধ্বংসের রামপাল প্রকল্পের প্রতিবাদে ঢাকামুখী যাত্রা ও মহাসমাবেশে যেখানেই বাধা আসবে, সেখানেই সমাবেশ করা হবে। রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন আনু মুহাম্মদ। রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ ও সাত দফা দাবি বাস্তবায়নে ২৪ নভেম্বর ঢাকামুখী যাত্রা এবং ২৬ নভেম্বরের মহাসমাবেশ উপলক্ষে জাতীয় কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।