যেখানে হাত দেবেন সেখানেই দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নানা দুর্নীতির কটাক্ষ করে বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, যেখানে হাত দেবেন, সেখানেই দুর্নীতি। যেখানে হাত দেবেন, সেখানেই লুণ্ঠন। তিনি বলেন, একদিন সকালে হয়তো দেখা যাবে, সাগরে পানি নেই। আওয়ামী লীগ, যুবলীগের নেতা-কর্মীরা সেটিও লুণ্ঠন করেছেন।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে পদ্মা সেতু বাস্তবায়ন সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠনের আলোচনা সভায় তরিকুল ইসলাম এসব কথা বলেন।সাবেক সাংসদ গাজী আবদুল হকের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহম্মদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন প্রমুখ।এদিকে বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে কোনো ন্যায়বিচার নেই। দেশে শেখ হাসিনা মার্কা গণতন্ত্র চলছে।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে নতুন করে গ্রেপ্তার দেখানো এবং রিমান্ডের আবেদনের পর দলের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।