যেখানেই অবরোধ, সেখানেই প্রতিরোধ: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপু মনি
দীপু মনি

সহিংসতা ও অবরোধ যেখানে, সেখানেই প্রতিরোধ ও প্রতিবাদের আহ্বান জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার দেবপুর ও মহামায়া এলাকায় পৃথক পথসভা ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি সহিংসতা মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানান। এ সময় চাঁদপুরের পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে আজ অবরোধে চাঁদপুরে ১৮ দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে কোনো দূরপাল্লার যানবাহন চলাচল করেনি।