যেন যুদ্ধটা ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, মুক্তিযুদ্ধের পর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দলিলে পাকিস্তান ও ভারতের কথা লেখা আছে। ওই দলিলে বাংলাদেশের কথা লেখা থাকা উচিত ছিল। ওই দলিল পড়লে মনে হয় যেন যুদ্ধটা ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘পিলখানা হত্যাকাণ্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ আইন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘১৯৯৮ সালে ভারতের সাবেক জেনারেল জগজিৎ সিং অরোরা বাংলাদেশে আসার পর আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, কেন আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিবাহিনীর প্রধান আতাউল গণি ওসমানী উপস্থিত ছিলেন না। অরোরা বলেছিলেন, জেনারেল ওসমানী থাকলে ভালো হতো। তবে তাঁকে তাৎক্ষণিক পাওয়া যায়নি। আমি দিল্লি থেকে যেভাবে নির্দেশ পেয়েছি, সেভাবে কাজ করেছি।’বিডিআরের নাম পরিবর্তনের উদ্যোগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, যে বাহিনী একাত্তরে প্রথম যুদ্ধে নেমেছিল, সেই বাহিনীর নাম মুছে ফেলা হচ্ছে। আজ ওই নামটি মুছে ফেলে বর্ডার গার্ড নাম করা হচ্ছে। এটা ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আইনউদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সাংসদ নীলুফার ইয়াসমীন প্রমুখ।