যেভাবে বাঁচলেন ইতালিয়ান শেফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় গত শুক্রবার রাতে জঙ্গিরা হানা দেওয়ার পর সেখান থেকে সৌভাগ্যক্রমে পালাতে সক্ষম হন রেস্তোরাঁটির শেফ জাকোপো বিওনি (৩৪)। এ হামলার ঘটনায় বেঁচে যাওয়া ইতালির দুই নাগরিকের মধ্যে তিনি একজন। নাটকীয় আর ভয়ংকর সে রাতে জাকোপোর বেঁচে যাওয়ার ঘটনাও কম নাটকীয় নয়।
ফোনে এক সাক্ষাৎকারে ইতালির সংবাদ চ্যানেল স্কাই টিজি২৪ টিভিকে জাকোপো বিওনি বলেন, ইতালিয়ান খাবারের টেবিলের দিকে একজন হামলাকারীকে রাইফেল তাক করতে দেখেই দ্বিতীয়বার কিছু না ভেবে তিনি ছাদের দিকে ছুট দেন। তিনি বলেন, ‘দোতলা ভবনটির ছাদ থেকে আমি পাশের একটি বাড়িতে লাফিয়ে পড়লে সেখানকার বাসিন্দারা প্রথমে ভয় পেয়ে যান। তবে পরিস্থিতি বুঝে তাঁরা আমাকে স্বাগত জানান এবং লুকিয়ে রাখেন।’
গতকাল রোববার সম্প্রচার হওয়া ওই সাক্ষাৎকারে বিওনি আরও বলেন, ‘শনিবার দুপুরের দিকে পাসপোর্ট আর প্রয়োজনীয় দুটো জিনিস নিয়ে আমি সোজা বিমানবন্দরে চলে যাই।’